ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু, আহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা চার বন্ধুর মধ্যে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে ঢোলভাঙ্গা ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্যামপুর আমতলা গ্রামের শ্রাবণ (২২) ও বিষ্ণুপুর গ্রামের কৌশিক (২১)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।