ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় সরকারি কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। ১৭ ও ২৪ মে শনিবার হলেও সরকারি অফিস খোলা থাকবে।

বাংলাদেশে ঈদুল আজহা সম্ভাব্য ৭ জুন উদযাপিত হতে পারে, যদি মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদ হয়। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে।