ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জ পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৬ মে) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৬৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাছেরুল হক এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন,ঢাকা পাট অধিদপ্তরে উপ-পরিচালক (উপসচিব) রাশেদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শঙ্কর রঞ্জন সরকার, শরীয়তপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আবুল হোসেন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলামসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের ৬৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।