ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) তাদের ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত আরও কয়েকজন চিকিৎসাধীন। অ্যাম্বুলেন্স ও বাস পুলিশ হেফাজতে রয়েছে।