ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ এক পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু

রংপুরের কাউনিয়ায় মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মীরবাগ জুম্মার নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রবিনা বেগম (৩২), তার ছেলে রহমত আলী (২) এবং এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম স্নেহা (১৬)। তারা কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।