ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চারিপাড়া গ্রামে বড় ভাইয়ের জন্মদিন উদযাপনের সময় বেলুন গলায় আটকে সাত মাস বয়সী শিশু রাফসার মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জন্মদিনের প্রস্তুতির সময় পরিবারের সদস্যরা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছিলেন। এ সময় রাফসা খাটে খেলার সময় মুখে বেলুন ঢুকিয়ে দেয়, যা তার শ্বাসনালীতে আটকে যায়। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। চিকিৎসক জানান, বেলুন শ্বাসনালীতে আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।