ঢাকার খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসের ধাক্কায় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত ৮:১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলে মতিঝিল থানায় যাওয়ার পথে আহত হন এবং ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯:৩০টায় মারা যান। নিহতের বাড়ি নেত্রকোনায়, তিনি বাসাবোতে পরিবার নিয়ে থাকতেন। পুলিশ বাসটি জব্দ ও চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে গ্রেপ্তার করেছে। মামলা প্রক্রিয়াধীন।