ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত, বেশ কয়েকজন আহত

চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে বোয়ালখালী উপজেলায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে এক শিশুসহ ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানালিহাট স্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, একটি নষ্ট গাড়ির কারণে সেতুতে যানবাহন আটকে ছিল। ট্রেনচালক নিয়ম না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান, ফলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় যানবাহনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।