ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাসস্ট্যান্ডে চাঁদাবাজি: বিএনপি-শ্রমিক দলের দুই নেতা গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নতুন বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাবেক সহ-সম্পাদক আব্দুল আউয়াল খান (৬৫) ও পৌর শ্রমিক দলের নেতা আনিছুর রহমান কাদিল (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) রাতে অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা প্রতিটি বাস থেকে ২,০০০ টাকা চাঁদা আদায় করছিল। জিজ্ঞাসাবাদে তারা সহযোগীদের নাম প্রকাশ করলে পুলিশকে জানানো হয়। আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।