ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কু‌ড়িগ্রামে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ব‌্যবসায়ীর মৃত‌্যু

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন (৪২) নামে এক ব‌্যবসায়ীর  মুত্যু হয়েছে। সোমবার(১৬জুন) দুপুরে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কাচারিপাড়া গ্রামে বাড়ির পাশে জমিতে এ দুর্ঘটনা ঘ‌টে।

তিনি রাজারহাট বাজা‌রের স্বপ্ন সুপার শপের ডিলার ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে,  নাজমুল হো‌সেন দুপু‌রে বা‌ড়ির পা‌শের জ‌মি‌তে বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরতে যান। এ সময় পা‌ম্পের বৈদ‌্যু‌তিক লাইনে স্পৃষ্ট হন তি‌নি। প‌রে তাকে উদ্ধার ক‌রে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়। তি‌নি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) তছলিম উদ্দিন বিষয়‌টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#
রাজু মোস্তাফিজ