ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে থাকা অবস্থায় নোবেলকে ইডেন ছাত্রীর সঙ্গে বিয়ের নির্দেশ আদালতের

ধর্ষণ মামলায় আটক সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন কলেজের এক সাবেক শিক্ষার্থীর মধ্যে বিয়ের নির্দেশ দিয়েছেন আদালত। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষকে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নোবেলের আইনজীবীর আবেদনে বলা হয়, ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হলেও বর্তমানে উভয়েই বিবাহে আগ্রহী। ১৮ জুন শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৯ মে ডেমরা থেকে গ্রেপ্তার হন নোবেল। বাদীর অভিযোগ, ২০২৪ সালের ১২ নভেম্বর তিনি ধর্ষণের শিকার হন এবং নোবেল ও তার সহযোগীরা ভিডিও ধারণ করে তা ছড়ানোর হুমকি দেন। মামলাটি এখনো চলমান এবং নোবেল কারাগারে রয়েছেন।