ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতির নির্বাচন গণতন্ত্রবিরোধী, জনগণ প্রত্যাখ্যান করবে: দুলু

নাটোরের নলডাঙ্গায় এক কৃষক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাবিরোধী। তিনি বলেন, দেশের মানুষ সরাসরি ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়; জটিল পিআর পদ্ধতি কখনোই তারা গ্রহণ করবে না।

৪ জুলাই বিকেলে পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বক্তব্য দেন দুলু। তিনি আরও বলেন, জনগণ উন্নয়ন এবং যোগ্য প্রার্থী দেখে ভোট দেয়। তারা দীর্ঘ দুই দশক ধরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।