ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত এক সময় ছিলেন ঢালিউডের জনপ্রিয় খলনায়ক!

টেলিভিশনের পর্দায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পাওয়া কিংবদন্তি হানিফ সংকেত কেবল একজন গুণী উপস্থাপক বা নির্মাতা নন, আশির দশকে তিনি ছিলেন ঢালিউড সিনেমার প্রশংসিত খলনায়কও।

১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সেখানে তিনি ‘ঘোটন ঘোষ’ নামক খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন। এরপরে ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘ঢাকা-৮৬’ সিনেমায় বাপ্পারাজের বন্ধু হিসেবে দেখা যায় তাকে, যেখানে একটি গানে (পাগল হতে আর দেরি নাই) তার পারফরম্যান্স জনপ্রিয়তা পায়।

একই বছর ২ ডিসেম্বর মুক্তি পায় ‘আগমন’ সিনেমা, যেখানে হানিফ সংকেত আবারও খলনায়কের চরিত্রে অভিনয় করেন। তার সংলাপ “ঘটনা যেন প্যাঁচ না খায়” এবং “এখন ঘটনাটা কেমন প্যাঁচ খায়, তাই দেখে যা” হয়ে ওঠে তৎকালীন দর্শকদের মুখে মুখে।

হানিফ সংকেতের এই অজানা অভিনয়জীবন তার বহুমুখী প্রতিভার আরেক অনন্য দৃষ্টান্ত।