আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন একটি চলচ্চিত্র, যার পরিচালনায় থাকবেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ—এটাই হবে তাঁর প্রথম সিনেমা। ছবিটি প্রযোজনা করছেন ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর শিরিন সুলতানা।
সিনেমাটি ঘিরে নিরাপত্তা, পাইরেসি ও মুক্তির সময়ের নানা প্রতিবন্ধকতা মোকাবিলায় সহযোগিতা চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শিরিন।
প্রযোজনা সংস্থার ফেসবুক পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা সিনেমা নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথম সপ্তাহেই পাইরেসির শিকার হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রযোজক প্রতিষ্ঠান।