কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের নাফ নদীতে বড়শিতে ধরা পড়েছে ২৬ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি বিশাল কোরাল মাছ। স্থানীয় জেলে মোদাচ্ছেরের বড়শিতে মাছটি আটকা পড়ে। পাঁচ ফুট লম্বা মাছটি বুধবার (২৩ জুলাই) সকালে ডেইলপাড়া এলাকায় ধরা পড়ে এবং পরে ৩৯ হাজার টাকায় বিক্রি হয়।
মাছটি প্রতি কেজি প্রায় ১,৫০০ টাকা দরে কিনে নেন শাহপরীর দ্বীপের মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক। মাছটি দেখতে স্থানীয়দের ভিড় জমে যায় জেটিঘাটে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নাফ নদীতে সম্প্রতি কোরাল মাছের উপস্থিতি বেড়েছে এবং এখানকার কোরালের স্বাদও উন্নত।