বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড–এর সিইও মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ভুয়া ডিগ্রি প্রদর্শন, কোটি টাকার তছরুপ ও বহুমুখী দুর্নীতির অভিযোগ ওঠার পর অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে গভীর তদন্ত শুরু হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-কে পাঠানো চিঠিতে অভিযোগপত্র সংযুক্ত করে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ করেছে রূপালী লাইফের নিরীক্ষা বিভাগের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলাম, যিনি অন্তত ১৫টি বড় ধরনের দুর্নীতির ধারা উল্লেখ করেছেন।
অভিযোগের প্রধান পয়েন্টগুলো হলো—
অভিযোগকারী মো. জহিরুল ইসলাম দাবি করেন, “সব তথ্য ও প্রমাণ আমাদের হাতে রয়েছে, নিরপেক্ষ তদন্তে সব অনিয়ম ও দুর্নীতি উঠে আসবে।”
অন্যদিকে সিইও মো. গোলাম কিবরিয়া এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “একটিও অভিযোগ সত্য নয়, সব ভিত্তিহীন।”
বিমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই তদন্ত দেশের বেসরকারি বিমা খাতের জন্য একটি বড় পরীক্ষা হবে। এর ফলাফল সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহক আস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।