ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাদা পাথর রক্ষায় যৌথ বাহিনীর অভিযান: চুরি হওয়া হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর তীরবর্তী সাদা পাথর এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট ঠেকাতে যৌথ বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর শুরু হওয়া অভিযানে পাথরবোঝাই একাধিক ট্রাক ও বোট জব্দ করা হয়। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলা হয়েছে।

জেলা প্রশাসনের সমন্বয়ে নেওয়া ৫ দফা সিদ্ধান্তের অংশ হিসেবে ২৪ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন, পুলিশের স্থায়ী চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটে ৯ সদস্যের একটি তদন্ত দল পাঠিয়েছে। যাদের যোগসাজশে পাথর লুট হয়েছে, তাদের চিহ্নিত করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।