কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল রেসের সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর উপজেলার মাহিন হোসেন (২০) ও সিয়াম হোসেন (২১)।
পুলিশ জানায়, লালন শাহ সেতু থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে রেস করছিল। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেল পিকআপ ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহিন মারা যান এবং সিয়াম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।