ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা আলতাফের মন্তব্য ভাইরাল: ‘আমরা দখল করি ঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, “আমরা বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাট দখল করি, আর জামায়াত বিশ্ববিদ্যালয় দখল করে। খালি নেতা হলে হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে।”

শুক্রবার (১৫ আগস্ট) পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এর আগে অন্য সভাতেও তিনি দাবি করেন, পটুয়াখালীতে আওয়ামী লীগ নেই, সবাই বিএনপিতে যোগ দিয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানান মহলে সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার জানান, এটি আলতাফ হোসেনের ব্যক্তিগত মত, স্থানীয় বিএনপি এ বিষয়ে অবগত নয়।