সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর চোরাচালান রোধে কঠোর বার্তা দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম।
শুক্রবার (২২ আগস্ট) কেন্দ্রটি পরিদর্শনকালে তিনি বলেন, “যার কাছে পাথর পাওয়া যাবে, স্ট্রেইট বলে দিচ্ছি তাকেই কারাদণ্ড বরণ করতে হবে।”
তিনি জানান, অপরাধীদের স্বেচ্ছায় পাথর ফেরত দেওয়ার জন্য কয়েক ঘণ্টার সময় দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি সারওয়ার আরও বলেন, “সাদাপাথর এলাকা পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না।”
তিনি আশ্বস্ত করেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ নেবে এবং বৈধ ব্যবসায়ীদের স্বার্থও সুরক্ষিত রাখা হবে। বন্ধ থাকা বৈধ ক্রাশিং মেশিনগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।