ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাংড়াবান্ধা দিয়ে ৬ মাস বিনাশ্রম কারাবাস শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক ৬ মাসের বিনাশ্রম কারাবাস শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে প্রত্যাবাসন করা হয়েছে।
 
বৃহস্পতিবার ২৮ (আগস্ট) দুপুর ২ টায় ভারতীয় নাগরিককে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বিজিবি এবং বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় নাগরিককে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে।
পুশব্যাককৃত শফিউদ্দিন মিয়া (৫০) ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উছল পুকুরী গ্রামের জহর উদ্দিনের ছেলে।
এর আগে গত বুধবার লালমনিরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, শফিউদ্দিন মিয়া (৫০) নামে এক ভারতীয় নাগরিক প্রায় দেড় বছর পূর্বে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পরবর্তী সময়ে পাটগ্রাম থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করে,লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করে।
 
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে লালমনিরহাট কারাগার থেকে ভারতীয় এক নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের নিকট পুশব্যাক করা হয়েছে।