ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ গ্রেফতার-১

মেহেরপুরের গাংনীতে পিস্তল, ম্যাগজিন ও গুলি সহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে পৌরসভার চৌগাছা (ভিটাপাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ডাকু চৌগাছা (ভিটাপাড়া) মৃত আজিজুল হক খোকনের ছেলে।

র‌্যাব গাংনী মেহেরপুরের কোম্পানী কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান (এসএন) বিএন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অধিনায়ক র‌্যাব-১২-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ গাংনী মেহেরপুর এবং গাংনী সেনাবাহিনী ক্যাম্পের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীসহ ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামি গোলাম মোস্তফা ডাকুর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।