ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে সাঁতার শিখাতে গিয়ে শিশুর মৃত্যু

মেহেরপুর গাংনীতে পুকুরের পানিতে গোসল করতে নেমে মুরসালিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়। আজ ৩ সেপ্টেম্বরে বিকালে বন্ধুকে সাঁতার শিখাতে গিয়ে মৃত্যু হয়। মৃত মুরসালিন গাংনী উপজেলার কল্যানপুর মন্ডলপাড়া গ্রামের আলাউদ্দিন এর ছেলে ও মাদ্ররাসার ছাএ।

স্থানীয় সুএে জানা যায় মুরসালিন ও তার বন্ধুরা একসাথে পুকুরে গোসল করতে যায়। এরপর সে পুকুরের মাঝখানে থেকে একবার ঘুরে আসে। এবং সে তার বন্ধুকে সাঁতার শিখাতে বন্ধুকে পুনরায় পুকরে মাঝখানে নিয়ে যায়। মুরসালিন পুকুরের মাঝখানে গেলে তার দম ফুরিয়ে যায় গেলে সে ডুবে। তার বন্ধুরা আশেপাশে থাকা লোকজন কে ডাকাডাকি করে তাকে উদ্ধার করে। পরে গাংনী উপজেলার সাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বানী ইসরাইল পানিতে ডুবে শিশু মুরসালিনের মৃত্যু নিশ্চিত করেন।