ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর মাথায় চুল কেটে জুতার মালা পড়িয়ে হেনস্থার ঘটনায় প্রধান আসামীসহ ৫ জন গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়িয়ে ও জনসম্মুখে হেনস্তা করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ কবির হোসেন (৪৮)সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সোহান সরকার এ তথ্য জানিয়েছেন ‌।

পুলিশ ও স্থানীয়রা জানায়,রবিবার সকাল ১১টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এক নারীকে জুতার মালা পড়িয়ে শাস্তি দিয়েছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ওই
ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মোঃ কবির হোসেন ও মোঃ রশিদ মিঠাই রশিদ (৫৮), মোঃ মেহেদী হাসান (২১), পিতা-নুরনবী, মোঃ ইসমাইল (২৫), মোঃ সিরাজ মিরাজসহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নির্যাতনের অভিযোগে ওই নারী বাদী হয়ে ৩৩ জনের নামে ও অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।
এদিকে মামলায় উল্লেখ করা হয়,গত ৬ অক্টোবর রাতে ওই নারীর ঘরে যৌন নিপীড়নের উদ্দেশে আসামী ইদ্রিস ঘরে প্রবেশ করে। পরে অন্যান্য আসামীরা তাকে বেঁধে রেখে মারধর করে ও ঘরের মালামাল ভাংচুর করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সারা রাত সমিতির ঘরে আটকে রাখে। পর দিন রবিবার প্রকাশে স্থানীয় নতুন বাজারে ওই নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়ানো হয়।