জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার কিছু আগে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি হয়েছে, যা সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নষ্ট করেছে।