নাট্য সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থী ইগিমি চাকমা। প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রুহুল ইসলাম ১,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ইগিমি চাকমা পেয়েছেন ১,৯২৮ ভোট।
নির্বাচনী অঙ্গনে এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মাত্র একটি ভোটের ব্যবধান প্রমাণ করে প্রতিটি ভোট কতটা গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচন ঘিরে নাট্য সম্পাদক পদে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত দুই প্রার্থীর সমর্থকরা উত্তেজনার মধ্যে ছিলেন।
এমন ফলাফলে উভয় শিবিরের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ প্রকাশ করলেও, ইগিমি চাকমার সমর্থকরা হতাশা প্রকাশ করেছেন।