ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাড়ছে তিস্তার পানি | বিপৎসীমার ৯ সে.মি নিচে পানি | নিম্নাঞ্চল বন্যার শঙ্কা

লালমনিরহাটে তিস্তার পানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ফুঁসে উঠছে তিস্তা নদী।বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বেড়ে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চতুর্থ দফায় বন্যার কবলে পরবে লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষ উজানের জলপাইগুড়ি, কোচবিহার  থেকে মেখলিগঞ্জ ও বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, পর্যন্ত ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা নদীটি।

 রবিবার সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিস্তা নদীর পানি লালমনিরহাট হাতীবান্ধা ডালিয়াস্থ তিস্তা ব্যারাজ পয়েন্টে ৯ ঘন্টায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (৫২.০৬) ৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল ও পানি বৃদ্ধি অব্যাহত আছে তবে যে কোন সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে করে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাগণ নজরদারী করা শুরু করেছে।
আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তাই তিস্তা অববাহিকায় যে কোন সময় বিপৎসীমা অতিক্রম করে সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর অববাহিকায় লালমনিরহাট- এই পাঁচ উপজেলার নিন্মাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে তিস্তা নদী ফুঁসে উঠায় তিস্তাপাড়ের নিন্মাঞ্চল ও চরবেষ্টিত গ্রামে বসবাসকৃত কৃষক পরিবারের মাঝে চিন্তার ভাজ পড়েছে। গত আগষ্ট মাসের তিন দফায় তিস্তার বন্যায় এ সকল পরিবারের বোনা আমনধানের ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। পানি নেমে গেলে সেখানে তারা পুনরায় আমন চারা রোপন করেছে। এখন পুনরায় তিস্তায় বন্যাহানা দিলে কৃষক পরিবারগুলো পথে বসবে তিস্তা ব্যারাজ কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, রবিবার দুপুর ৩ টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ বিপৎসীমার ৯সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীতীরবর্তী অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। রবিবার দুপুর ৩ টায় ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে। তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তাই এসব অঞ্চলের জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।