ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ফুটবলার কিরন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার মাহামুদুল হাসান কিরন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দীর্ঘ ৪৮ ঘন্টা অপেক্ষার প্রহর শেষে বিশ্ববিদয়ালয়ের সিনেট ভবনে জাকসুর ফল ঘোষণা করা হয়।

মজার বিষয়টি হচ্ছে সর্বোচ্চ ৫,৭৭৮ ভোট পেয়ে নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু নির্বাচনে তিনি নিজের ভোটটি দিতে পারেননি। এসময় এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
‎
এদিকে ‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের শফিউজ্জামান শাহীন পেয়েছেন ১,২২১ ভোট, আর ছাত্রদল-সমর্থিত প্রার্থী উজ্জ্বল হাসান রবিন পেয়েছেন ৫৪৩ ভোট।

মাহমুদুল হাসান কিরণ ‎বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।

কিরণ বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লীগে রহমতগঞ্জ এএফসির হয়ে খেলছেন। তিনি পূর্বে বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘের হয়েও খেলেছিলেন।

‎
এদিকে জাকসু নির্বাচনে নানা নাটকীয়তার পর ‎স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং শিবির সমর্থিত “সমন্বিত শিক্ষার্থী জোট” প্যানেল থেকে মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ‎জিতু ৩,৩৩৪ ভোট পেয়েছেন, আর মাজহারুল ৩,৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
‎
‎
উল্লেখ্য, জাকসু নির্বাচনের ভোটগ্রহণ গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এবং দীর্ঘ ৪৮ ঘন্টা পর জাকসুর ফল ঘোষণা করা হয়।