যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মরহুম মাইনুল হক-এর সন্তান ইকরামুল হক মৃদুল। মাইনুল হক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের একজন নেতা। এছাড়াও মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আহত ও দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য আমৃত্যু পর্যন্ত কাজ করে গিয়েছেন। তিনি ছিলেন মোহাম্মদপুর ২৯নং ওর্য়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনপ্রিয় এই ব্যক্তিত্ব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ২০১৩ সালের ২৩ অক্টোবর পুরো পরিবারসহ পাবনায় রোড এক্সিডেন্ট করলে তিনি ও তার স্ত্রী মারা যান।
মরহুম মাইনুল হকের পুত্র ইকরামুল হক পারিবারিকভাবে আওয়ামী পরিবারে বেড়ে ওঠলেও প্রায় ১ যুগ ধরে সরাসরি রাজনীতিতে সক্রিয়। গত ৯ বছর ধরে তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্বরত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের ২৯নং ওয়ার্ড সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বরত।
সামাজিক কার্যক্রমের পাশাপাশি একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। শারীরিক চর্চার কেন্দ্রের উপদেষ্টা মন্ডলি হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি দুঃস্থ মুক্তিযোদ্ধাদের দাবি আদায়-এর জন্য কাজ করে যাচ্ছেন।
এ প্রসঙ্গে ইকরামুল হক বলেন, বাবা আচমকা আমাদের সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার চিন্তা-ভাবনার সারাক্ষণই থাকতো মানুষ ও দলের জন্য সেবা করা। মুক্তিযুদ্ধে তার এক পা ক্ষত-বিক্ষত হলেও দমে যাননি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত। তারপরও তিনি দেশ, মানুষ ও অসহায় মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবত। আজ বাবা নেই, তবে তার ফেলে রাখা অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ পূরণ করবো।