ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে জামায়াতে ইসলামীর বিশাল জনসমাবেশের দাওয়াত দিচ্ছেন এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম

নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী শুক্রবার একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম নিজে মাঠে নেমে ব্যাপক দাওয়াত ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জন ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার টানানো, লিফলেট বিতরণ ও ঘরে ঘরে গিয়ে জনগণকে জনসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, “এই জনসমাবেশ হবে ইনশাআল্লাহ একটি ঐতিহাসিক সমাবেশ। জনগণের কল্যাণে ইসলামি রাজনীতির আদর্শ প্রতিষ্ঠা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”

আয়োজকরা আশা করছেন, শুক্রবারের এ জনসমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে উঠবে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনসমাবেশে কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।