ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পঞ্চগড়ে পরিবারের কাছে হস্তান্তর, অপহরণের অভিযোগ তদন্তাধীন

পঞ্চগড়, ২৪ অক্টোবর ২০২৫: টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে তার স্বজনদের হাতে তুলে দেয়।

বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ হন তিনি। পরদিন ভোরে স্থানীয়রা তাকে একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি মহিবুল্লাহ দাবি করেন, তাকে পাঁচজন মিলে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে এবং শারীরিকভাবে নির্যাতন চালানো হয়।

চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সদর থানা পুলিশের মাধ্যমে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার দুই ছেলে, টঙ্গী থানার এসআই মেহেদী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী এবং মসজিদ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের প্রতিনিধি সদস্যরা টঙ্গী থানায় এ বিষয়ে মামলা দায়ের করবেন।