শরীয়তপুরে জেলা পর্যায়ে কর্মক্ষেত্রে অ্যাডভ্যান্স প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে কর্মক্ষেত্রে দাপ্তরিক কার্যক্রম আরও সহজ, গতিশীল ও আনন্দময় হয়েছে। তবে এর সঙ্গে কিছু ঝুঁকিও তৈরি হয়েছে, যা সঠিকভাবে মোকাবিলা করা জরুরি। তারা আরও বলেন, এসব ঝুঁকি মোকাবিলা করে অ্যাডভ্যান্স প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সদ্ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে বক্তারা জেলা পর্যায়ে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।