ঢাকা, ৪ নভেম্বর ২০২৫:
জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।
গুঞ্জন রয়েছে, ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের ১৪টি ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত।
গতকাল বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তবে ৬৩টি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে ঢাকা-১৮ আসনটিও রয়েছে, যা স্নিগ্ধের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে আলোচনার জন্ম দিয়েছে।