ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর পা ধরে সালাম করায় ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড, ডিএমপির আদেশে তাৎক্ষণিক প্রত্যাহার

ঢাকার মিরপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করায় পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়।

সার্জেন্ট আরিফুল ইসলাম মিরপুর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে, যখন রিজভী আহমেদের একটি রাজনৈতিক কর্মসূচি শেষে গাড়িতে ওঠার মুহূর্তে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ধরে সালাম করেন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস জানান,
“সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক শৃঙ্খলা, পেশাগত আচরণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সরকারি কর্মচারীর সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।