ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনপূর্ব পরিস্থিতিতে উন্মুক্ত মাঠে সকল মাহফিল স্থগিত করলেন মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী চলতি বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত তার এ বছরের সকল মাহফিল স্থগিত থাকবে।

আজহারী বলেন, “গত বছর আটটি বিভাগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের উপস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।”

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ ও প্রচারণা শুরু করেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে মহাসমাবেশের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ পড়বে।

“এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে নতুন কোনো বড় আয়োজন করা যুক্তিযুক্ত নয়,”—বলেন আজহারী।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আবারও ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করা হবে ইনশা আল্লাহ।

পোস্টে তিনি Hasanah Foundation-এর কার্যক্রম নিয়েও কথা বলেন। শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে সদ্য গঠিত এই ফাউন্ডেশনের কাজে তিনি এখন সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করছেন।