ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের শাসন প্রতিষ্ঠায় শরীয়তপুর পুলিশ-জুডিসিয়ারি ঐক্যবদ্ধ

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শরীয়তপুর-এর আয়োজনে শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর মোঃ আবুল বাশার মিঞা।
সভায় সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাকিব হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, পুলিশ সুপার শরীয়তপুরের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, র‍্যাব-৩ এর প্রতিনিধি প্রশান্ত কুমার ঘোষ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জের প্রতিনিধি পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কাওছার আহম্মেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এর প্রতিনিধি ডাঃ মোঃ ইকবাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান, পাবলিক প্রসিকিউটর মনিরুজ্জামান দিপু, এবং জেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

কনফারেন্সে “মিথ্যা মামলা দায়ের, মিথ্যা তথ্য উপস্থাপন ও আদালত অবমাননা: তদন্ত, বিচার প্রক্রিয়া ও ফলাফল” শীর্ষক একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কার্তিক চন্দ্র ঘোষ।

উন্মুক্ত আলোচনায় পুলিশের বিভিন্ন কর্মকর্তা নিয়মিত কার্যক্রমে আইনগত সমস্যাবলী ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন।

সভাপতি মোঃ আবুল বাশার মিঞা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আইনের আশ্রয় লাভ নিশ্চিত করতে পুলিশ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি ও সংশ্লিষ্ট বিভাগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।