ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন “সন্দ্বীপ কুমার সিংহ”

বরগুনায় জেলা প্রশাসক( ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব ” সন্দ্বীপ কুমার সিংহ”।

ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনাসহ মোট ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে বরগুনার নতুন জেলা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা” সন্দ্বীপ কুমার সিংহ “।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ঢাকার জেলা প্রশাসক হলেন মোহাম্মদ শফিউল আলম

ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনার পাশাপাশি নতুন ডিসি পেয়েছেন হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া ও ভোলা জেলার প্রশাসন।

প্রজ্ঞাপন অনুযায়ী- সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।