ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ভূমি সেবা আরও গতিশীল করতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শরীয়তপুরে রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফটওয়্যারের কারিগরি পরিচালনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম। এসময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন,
“ভূমি সেবা জনগণের নিকট আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। সরকার নাগরিক সেবাকে ডিজিটাল রূপ দিতে নানা প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তারা আরও দক্ষ হবেন এবং ভূমি সেবা প্রদানে নতুন গতি আসবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মিউটেশন ২.১ ভার্সন ও মানোন্নীত সফটওয়্যারের ব্যবহারবিধি, ডেটা ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা পাবেন।