বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর, সোমবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কমান্ডার মোঃ নকিব হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, আমতলী বন্দর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী হাওলাদার, একাডেমিক সুপারভাইজর গোলাম মাহমুদ সেলিম, বিআরডিবি চেয়ারম্যান মাইন উদ্দিন মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবির উদ্দিন ফকির, এ.কে. সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, এম.ই.উ. বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবির, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম প্রমুখ।