ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নূরউদ্দিন আহাম্মেদ অপুর সমর্থনে ডামুড্যায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম শ্যামল বেপারীর নেতৃত্বে ডামুড্যা বাজারের উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। ধানের শীর্ষ প্রতীক ও অপুর স্লোগানে মুখরিত এ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মিছিলে অংশ নেন কনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেস সরদার, বিএনপি নেতা লিটন সিকদার, সাব্বির সিকদার, বারেক খান, সাবেক পৌর যুবদল সভাপতি নিরব মীর, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত বেপারী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাজা বেপারী, বিএনপি নেতা বাদল সরদার, জাকারিয়া দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি রিপন বেপারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক কলেজ শাখা ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাজিব, জাসাস সাধারণ সম্পাদক ওয়াসিম, সাবেক পল্টন ছাত্রদল নেতা আজাদ, ছাত্র নেতা রাসেল সরদারসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, ধানের শীর্ষ প্রতীককে জয়ী করতে তারা মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। অপুর জনপ্রিয়তা ও মানুষের আস্থা এই মিছিলের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে বলে তারা দাবি করেন।
ডামুড্যা জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে।