ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝামেলা ছাড়াই নির্বাচন হবে, আশাবাদী মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে প্রথম ও মধ্যবর্তী সময়ের নির্বাচন কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে করে নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি যথেষ্ট উপযোগী রয়েছে। এমন কোনো অবস্থা নেই যেখানে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেওয়া হয়েছে। তারা ভালো মনে করেছে দিয়েছে। এটা আমরা দেখব।”

দলের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এখানে একেকটি আসনে একাধিক প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, তবে এতে বোঝা যায় বিএনপি একটি বড় দল।

মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুলসহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।