শরীয়তপুর: “আমিষেই শক্তি — আমিষেই মুক্তি” এই শ্লোগানে শরীয়তপুর সদর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশ নেয় এসডিএস।
মেলার দিনে এসডিএস-এর স্টল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান। তিনি স্টল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
স্টলে ছিল নেপিয়ার ঘাস, বেটার ঘাস, সুইটস ঘাস, পশুখাদ্য সাইলেজ, মুরগি-হাঁসসহ নানা পণ্য ও প্রযুক্তি। এ ছাড়া প্রাণিসম্পদ খাতে নতুন ধারণা ও উদ্ভাবন প্রদর্শন করা হয়।
এসডিএস-র পক্ষ থেকে জানানো হয়, মেলায় অংশ নেওয়ার উদ্দেশ্য হলো মানুষকে প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করা ও কৃষি-প্রাণিসম্পদ পণ্য সহজে পৌঁছানো।
মূল্যায়নের পরে এসডিএস-কে দেওয়া হয় “সেরা স্টল” সম্মাননা। এই স্বীকৃতি দেখিয়ে দিচ্ছে, তারা প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং কাজ করছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস, প্রশাসন ও মেলায় অংশ নেওয়া অন্যান্য কর্মকর্তারা-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।