ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ

দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই দিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ি ভাষণ দেবেন তিনি।

বিদায়ি অভিভাষণে তিনি বিচার বিভাগের সংস্কার ও সামগ্রিক উন্নয়নে গত দেড় বছরে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. রেফাত আহমেদ। গত ২১ সেপ্টেম্বর তিনি বিচার বিভাগের সংস্কারের ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেছিলেন। আগামী ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন।