আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি ইসলামী দলের ঐক্য আরও দৃঢ় হচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়ায় অভিন্ন ও যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নির্বাচনী সহযোগিতার দিকে এগোচ্ছে জোটটি। ‘ইসলামী ভোট এক বাক্সে’ নেওয়ার লক্ষ্যে সব আসনে একক প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনাও শুরু হয়েছে। বিভাগীয় সমাবেশ শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে প্রত্যেক দল নিজস্বভাবে মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান যাচাই করছে। কোন দল কতটি আসনে প্রার্থী দিতে আগ্রহী—এর তালিকাও প্রস্তুত হচ্ছে। যদিও সবার কাঙ্ক্ষিত আসনের সংখ্যা বেশি হওয়ায় সমঝোতায় জটিলতা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে নেতারা বৃহত্তর লক্ষ্য সামনে রেখে ছাড় দেওয়ার মানসিকতার কথাও জানিয়েছেন। জোটের কৌশল অনুযায়ী, প্রার্থী মনোনয়নে অগ্রাধিকার পাবে মাঠে শক্ত অবস্থান এবং শীর্ষ নেতাদের প্রভাব।
এসময়ে আট দলের অধিকাংশই নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী তৎপরতা চালাচ্ছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এবং খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ঢাকায় প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি রেজাউল করিম এবার নির্বাচন করবেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, আসন বণ্টন নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা চলছে। প্রত্যেক দল নিজেদের অভ্যন্তরীণ আলোচনার পর এক টেবিলে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মাঠের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্দেশ্যে তাদের দলও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করছে বলেও তিনি জানান।
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, সব দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে কাজ করছে। মাঠের গ্রহণযোগ্যতার ভিত্তিতেই একক প্রার্থী নির্ধারিত হবে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী ভোট একত্র হলে সরকার গঠনের লক্ষ্য অর্জন সম্ভব।
নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইযহার জানান, সম্প্রতি আট দলের বৈঠকে আসন সমঝোতার খসড়া আলোচনা হয়েছে। বিভাগীয় মহাসমাবেশ শেষে চূড়ান্ত আলোচনা হবে।
নীচে দলভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের অবস্থান সংক্ষেপে তুলে ধরা হলো—
জামায়াত এক বছর আগেই দেশজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। শীর্ষ নেতাদের মধ্য থেকে যারা সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন—
হাতপাখা প্রতীকের দলটি সব আসনেই প্রার্থী ঘোষণা করলেও শতাধিক আসনে তাদের তৎপরতা বেশি। মাঠের জরিপ অনুসারে চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।
শীর্ষ প্রার্থীদের মধ্যে রয়েছেন—
দলটি এখন পর্যন্ত ২৫৮ আসনে দেয়াল ঘড়ি প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে। শীর্ষ নেতাদের সম্ভাব্য আসন—
প্রতীক: রিকশা | ঘোষিত প্রার্থী: ২৭৪
সমঝোতার আলোচনার জন্য ১০০টি আসন চিহ্নিত করেছে দলটি।
সম্ভাব্য প্রার্থী—
বটগাছ প্রতীকের দলটি বেশকিছু আসনে প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থী—
দলটির শীর্ষ নেতা নির্বাচনে অংশ নেবেন না। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে—
প্রাথমিকভাবে সাতটি আসনে প্রস্তুতি, সমঝোতার পর সংখ্যা কমতে পারে।
সম্ভাব্য প্রার্থী—
প্রতীক: ফুলকপি
এখন পর্যন্ত দুই আসনে প্রার্থী নির্ধারিত—