রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং গভীরতা ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার নিচে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভোরে হঠাৎ কাঁপুনি অনুভূত হওয়ায় অনেকে ঘুম থেকে জেগে বিছানা ছেড়ে বাইরে চলে আসেন। উঁচু ভবনগুলোতে দোলা বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল।