উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার সরকারের প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাত্রা করবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকালেই যাত্রা শুরু হবে।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে তাঁকে কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, কাতার সরকারের সৌজন্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ও চিকিৎসক দলও যাবেন।
যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। আজ রাতে বা আগামীকাল ভোরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।