ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়ার জাম্পে হাদির ছবি আঁকা হেলমেট পরবেন প্যারাট্রুপার

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ঐতিহাসিক ক্ষণে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ৫৪ জন প্যারাট্রুপারের বিশেষ প্যারাট্রুপিংয়ে হামলায় আহত শরিফ ওসমান হাদির প্রতি বিশেষ সম্মান জানানো হচ্ছে। এই ৫৪ জন প্যারাট্রুপারের একজন আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরিধান করে বাংলাদেশের পতাকা নিয়ে আকাশ থেকে জাম্প করবেন বলে জানানো হয়েছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজয় দিবস হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, যেদিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে জাতি চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে। এমন একটি ঐতিহাসিক পটভূমিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ওসমান হাদির প্রতি এই সংহতি প্রদর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন হাদির দ্রুত আরোগ্য কামনার জন্য বিজয়ের এই দিনে সকলকে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, এই বিশেষ প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বাংলাদেশের পতাকা বহন করে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাম্প করার এক ঐতিহাসিক বিশ্ব রেকর্ড স্থাপন করতে চলেছেন।