ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সম্মেলন ২০২৬-এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

জেলা সভাপতি মুহাম্মাদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর ও যোগাযোগ সম্পাদক ছাত্রনেতা আশিক আনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সরদার মোঃ মানিক মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মাদ শাহীন ফকির, সহ-সভাপতি মুহাম্মাদ ইমন সরদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ ওবায়দুল হক হাওলাদারের নাম ঘোষণা করা হয়।