নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানের শরীয়তপুরে আগমনে তাকে শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শরীয়তপুর জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী এবং শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সরদার নাজমুল হুদার নেতৃত্বে ব্যাপক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় জাকির খান শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাহাবুব আলম তালুকদার বাড়ীতে পৌছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে রাত ৮ টায় জাকির খান শরীয়তপুর শহরে নুরুজ্জামান বেপারীর বাড়ীতে পৌছালে দলীয় নেতাকর্মী সহ বাড়ীর মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। সকল কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, বিএনপি নেতা মাহবুব আলম তালুকদারের সুযোগ্য নেতৃত্বে শরীয়তপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি এখন অত্যন্ত মজবুত। এছাড়াও যুবদল নেতা নুরুজ্জামান বেপারী বলেন, আমরা জাকির খানকে ঐক্যবদ্ধভাবে বরণ করেছি। তাঁর এই আগমনে নেতাকর্মীদের মনে আনন্দের সৃষ্টি হয়েছে।
এছাড়াও শুক্রবার বাদজুমা জাকির খান নড়িয়ার কদমতলা এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।