ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় জাতিসংঘ উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে জাতিসংঘ মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি নিরবচ্ছিন্ন সংহতি পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ বিদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থা থেকে শোকবার্তা আসার প্রবাহ শুরু হয়েছে। জাতিসংঘ ছাড়াও ইতিমধ্যে ইরানি দূতাবাসসহ বিভিন্ন দেশ ও ধর্মীয় সংগঠনগুলো তাদের শোক প্রকাশ করেছে। সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বৈশ্বিক কূটনৈতিক মহলেও শোকের আবহাওয়া বিরাজ করছে।